July 22, 2026, 4:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটে রোববার দুপুরে। নিহতেরা অস্ত্র মামলায় আসামী ছিলেন।
মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম ফজলে রাব্বি রাজন। অন্যজনের নাম হাসিব। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পাশাপাশি তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পরিকল্পিত হত্যার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net