June 10, 2026, 4:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে মদ্যপান ও মদ কেনা-বেচা এখনও নিষিদ্ধ থাকলেও, সম্প্রতি ধনী অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য সরকারি অনুমোদিত একটি মদের দোকান খুলে দেয়া হয়েছে। রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই দোকানটি বর্তমানে দেশটির একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান।
দোকানে মদ ক্রয় করতে হলে ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে, এছাড়াও তার মাসিক আয় কমপক্ষে ৫০,০০০ রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) হতে হবে।
প্রেক্ষাপট/
দুই বছর আগে এই দোকানটি কেবল বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়। সম্প্রতি প্রিমিয়াম ভিসাধারী ধনী বিদেশিদের জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে বর্তমানে সৌদিতে প্রায় ১২,৫০০ জন প্রিমিয়াম ভিসাধারী বিদেশি এই সুবিধা নিতে পারছেন।
এক বিদেশি নাগরিক এএফপিকে জানান, “প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। প্রাথমিক চেকিং শেষে আমরা মদ কিনতে পেরেছি।”
ইতিহাস/
সৌদি আরবে ১৯৫২ সালের আগে মদের দোকান ছিল। ১৯৫২ সালে দেশজুড়ে মদ্যপান ও মদ কেনা-বেচা নিষিদ্ধ করা হয়।
২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের পর বিদেশি বিনিয়োগ বাড়ানো ও তেলের ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে পরিবর্তন শুরু হয়। প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদের দোকান খোলা তার সেই প্রকল্পের অংশ।
ভবিষ্যৎ পরিকল্পনা:
সৌদি সরকারি কর্মকর্তাদের মতে, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরেও দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net