February 15, 2026, 7:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত ‘সম্রাট বাহিনী’র প্রধান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদা আদায়ের সময় গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই সম্রাটের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট হোসেনডাঙ্গা এলাকার অক্ষয় মন্ডলের ছেলে। তিনি নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। একসময় ভারতে পালিয়ে থাকলেও সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।
ঘটনার রাতে সম্রাট তার কয়েকজন সহযোগী নিয়ে একটি বাড়িতে চাঁদা আদায় করতে যান। বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামে এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net