October 24, 2026, 4:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা

খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় অস্ত্রের মুখে অপহৃত মো. মাহাফুজুর রহমান বর্ষণ (২৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণের প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার প্যাটেলডাঙ্গী বিল এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার বাসিন্দা মো. গোলাম সারওয়ারের ছেলে ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণ প্যাটেলডাঙ্গী বিলে নিজের জমি দেখতে যান। সেখানে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বলে অভিযোগ করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কুমারখালী থানার জিলাপিতলা বালুর চর এলাকায় নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে খোকসা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে জিলাপিতলা বালুর চর এলাকা থেকে মাহাফুজুর রহমান বর্ষণকে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল রহমান বলেন, “ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net