June 17, 2026, 3:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালন করেছে কুষ্টিয়া ফিল্ম সোসাইটি। সংগঠনের উদ্যোগে ২৫ শে মে রাতে কুষ্টিয়া শহরের খেয়া রেস্তোরাঁয় আয়োজন করা হয় আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।
সাম্যের ভাবনাকে সামনে এনে বাঙালী জাতির ঐক্যের জন্য কাজী নজরুল ইসলামকে আমরা ভুলবোনা, এই প্রতিপাদ্যে কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সদস্য অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব ও সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির পৃষ্ঠপোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, খুলনা বিভাগীয় জয়িতা পুরষ্কার প্রাপ্ত কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সভাপতি তানজিমা রহমান, মুক্তিযুদ্ধ গবেষক ও রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইমাম মেহেদী, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য সেলিম আহমেদ, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির অন্তর্ভুক্ত কুমারখালি ফিল্ম ক্লাবের সদস্য সচিব আজিজুর রহমান সুমন, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সদস্য রকি রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস.এস. রুশদী, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ, আনন্দ পাঠশালার অধ্যক্ষ আলী আদনান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জজ কোর্টের এ.জি.পি অ্যাডভোকেট নাজমুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সদস্য সচিব আলোকচিত্রী জহিরুল ইসলাম আনন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির যুগ্ম আহবায়ক খন্দকার রাজীবুল হক সজল। পরিচালনা করেন যুগ্ম আহবায়ক আহবায়ক মিনহাজ উদ্দিন শিমুল।
আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সদস্য সচিব, সহকারী সদস্য সচিব মাইশা জালাল ও খোকসা ফিল্ম সোসাইটির সভাপতি নাহিদুজ্জামান শয়ন, মৃকাব্যের প্রতিষ্ঠাতা অর্ঘ্য বিশ্বাস, জান্নাতুল মাওয়া মৌ, রাফায়েল আহমেদ অঙ্কন, ফ্রিল্যান্সার ইমতিয়াজ জনি, কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ও কুষ্টিয়া পাবলিক স্কুলের সহকারী শিক্ষক কাজী মুনজেরিন হক মিষ্টিস, আলোকচিত্র শিল্পী ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাবুল জীমসহ কুষ্টিয়ার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net