October 15, 2026, 12:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ‘জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্টিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিপুল সমাগম ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা ।
শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।
বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্ব এবং জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এসএম জামালের সার্বিক তত্বাবধায়নে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা: এএফএম আমিনুল হক রতন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
প্রধান আলোচকের বক্তব্য দেন জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিহাব রিফাত আলম।
আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জহুরুল ইসলাম, নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকর মাসুম রেজা, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
পরে গুনীজন, রত্মগর্ভা মা, বিভিন্ন ক্যাটাগরিতে আদর্শ দম্পতিসহ সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা জানানো হয়।
প্রধান অতিথি পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সাহিত্যকর্ম ব্যক্তিকে মার্জিত করে তোলে। সৃজনশীল সাহিত্য মননশীল মানুষ ও সমৃদ্ধ দেশ গড়ার হাতিয়ার। তাই সভ্যতার বিকাশ ও সমৃদ্ধ দেশ গড়তে সৃষ্টিশীল মানুষকে সম্মান করতে হবে। যাদেরকে বিশ্বজাহানের স্রষ্টা সৃজনশীল সাহিত্য সৃষ্টির যোগ্যতা দিয়েছেন তাদের সৃষ্ট সাহিত্যকর্ম মানুষের সামনে তুলে ধরতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net