June 21, 2026, 7:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী এলাকায়, মেহেরপুরে প্রতিমন্ত্রী ফরহাদকে ইসির শোকজ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি নিয়ে পুলিশি নিরাপত্তায় নির্বাচনী এলাকায় গিয়েছেন এবং সেখানে জনসভায় যোগ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। এ কারণে তাকে শোকজ করেছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি।
রোববার (১০ ডিসেম্বর) সংশ্লিষ্ট আসনের নির্বাচনী তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবির হোসেন এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি ফরহাদ হোসেন, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-৭৩, মেহেরপুর-০১, (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি গত ৯ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর-১ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বিকেল আনুমানিক ৫টায় মেহেরপুর সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নের শোলমারী বাজারে অবস্থানকালে আমার দৃষ্টিগোচর হয়েছে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে (গাড়ি নং- ঢাকা মেট্রো-ঘ-১৮৫৩৩৩) পুলিশ প্রটেকশনে (পুলিশ প্রটেকশনের গাড়ি নং ঢাকা মেট্রো ঠ-১৪৩৩১২) শোলমারী বাজারে অবস্থিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বাড়ির সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন।

ওই জনসভায় পাঁচ শতাধিক লোকের জনসমাগম হয়েছে। আপনি আসন্ন দ্বাদশ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে পুলিশ প্রটেকশনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ অবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, কক্ষ নং-২০৬, জেলা ও দায়রা জজ আদালত, মেহেরপুর) আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net