August 31, 2026, 9:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

অক্টোবরে ফের বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক//

আগামী মার্চ এবং জুনে হওয়ার কথা থাকলেও বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের বাকি ম্যাচগুলো পুনরায় মাঠে গড়াবে অক্টোবরে।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের দ্বিতীয় পর্যায়ে ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এখন পযর্ন্ত ৪ ম্যাচ খেলেছে লাল-সবুজরা। ৩ পরাজয় ও ১ ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্র্বের পয়েন্ট তালিকার তলানিতে আছে জেমি ডে’র শিষ্যরা। বাংলাদেশ তাদের এক পয়েন্ট পেয়েছিল গত অক্টোবরে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
শুক্রবার (০৫ জুন) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে এএফসি। নতুন সময়সূচি অনুযায়ী ম্যাচ ডে’র ৭ ও ৮ এর ম্যাচগুলো হবে ৮ ও ১৩ অক্টোবর। ম্যাচ ডে’র ৯ ও ১০ এর ম্যাচ হবে ১২ ও ১৭ অক্টোবরে।
করোনা ভাইরাসের কারণে মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত রাখে ফিফা ও এএফসি। একই কারণে সময়সূচি পুনরায় পরিবর্তন করা হলে তা জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছে বিশ্ব ফুটবল ও এশিয়ান ফুটবলের এই দুই সর্বোচ্চ সংস্থা।
খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক, স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করবে বলে এএফসি তাদের বিবৃতিতে জানায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net