April 22, 2026, 5:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

চুয়াডাঙ্গার দৌলতগঞ্জসহ তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিতের অনুমোদন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ-ভারত সীমান্তের তিনটি অলাভজনক স্থলবন্দর বন্ধ এবং আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের ৪০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বন্ধ ঘোষণা করা তিন স্থলবন্দর হলো—নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
এর আগে গত ২ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়, অলাভজনক ও কার্যক্রমহীন তিনটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেছে একটি যাচাই কমিটি। অর্থনৈতিক সম্ভাবনা, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা পর্যালোচনা করে কমিটি এ প্রস্তাব দেয়।
উল্লেখ্য, গত বছর দেশের স্থলবন্দরগুলোর কার্যকারিতা যাচাই করতে নৌপরিবহন মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। তারা আটটি স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে, যার ভিত্তিতে এ সিদ্ধান্ত অনুমোদন পেল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net