October 13, 2026, 7:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

উপমহাদেশের খ্যাতিমান লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন সংকটাপন্ন অবস্থায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে একাধিকবার বমির পর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতা রয়েছে তার। বর্তমানে শ্বাসকষ্ট ও বমি বেড়ে যাওয়ায় অবস্থার অবনতি ঘটেছে।
ফরিদা পারভীনের চিকিৎসার ব্যয়ভার বহনে সংস্কৃতি মন্ত্রণালয় আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানিয়েছে, শিল্পীর চিকিৎসা যথাসম্ভব উন্নতভাবে চালিয়ে যেতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়সহ কয়েকজন উপদেষ্টা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।
প্রবীণ এ সংগীতশিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ভক্ত ও সহশিল্পীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীতে তালিম নেওয়ার পর এ ধারার অন্যতম প্রধান শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য গড়ে তুলেছেন ‘অচিন পাখি স্কুল’।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net