April 1, 2026, 1:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী

গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আনন্দ, সৌহার্দ্য ও সাহিত্যিক আবহে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা–২০২৬।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের রেইনউইক পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। সংগঠনের সদস্য, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিসেবী ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৬০ জন এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুল ইসলাম খোকন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সাহিদা পারভীন রেখা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান; কবি, লেখক ও গবেষক সোহেল আমিন বাবু; কুষ্টিয়া সাংবাদিক সংস্থার সভাপতি ও গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সিনিয়র সদস্য মুকুল খসরু; স্বনামধন্য ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সদস্য মোখলেছুর রহমান বাবলু; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এস. এম. নূরন্নবী; কবি, সংগঠক ও বাচিকশিল্পী ; কবি ও সহ-সভাপতি হাসিনা রহমান; কবি, কলামিস্ট, সংগঠক ও সাহিত্য সম্পাদক হাসান টুটুল; সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোল্লা হাফিজুর রহমান, হোসনে আরা জামান। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন, সদস্য ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়।
এরপর শিশু, নারী ও পুরুষদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর ও প্রাণচঞ্চল।
দুপুরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত সাহিত্য আড্ডা। এ পর্বে আলোচনা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন ও স্মৃতিচারণে অংশ নেন অতিথি ও সদস্যরা। মুক্ত ও আন্তরিক পরিবেশে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের এই আয়োজন উপস্থিত সবার মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও অনুপ্রেরণার আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র, যেখানে ২০টি আকর্ষণীয় উপহার বিজয়ীদের মাঝে প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখার সৌজন্যে উপস্থিত প্রত্যেক অংশগ্রহণকারীকে স্মারক হিসেবে আকর্ষণীয় সিরামিক মগ উপহার দেওয়া হয়।
ড. আমানুর আমান তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয়—এটি মানুষের আত্মিক জাগরণ, মানবিক বোধ ও সামাজিক সম্প্রীতির এক গভীর মাধ্যম। গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের মতো সংগঠনগুলো স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক চেতনাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যস্ততার মাঝেও সাহিত্যিক আড্ডা ও এমন সম্মিলিত আয়োজন মানুষকে মানবিক মূল্যবোধের দিকে ফিরিয়ে আনে এবং প্রজন্মের মধ্যে সৃজনশীল চিন্তার সেতুবন্ধন তৈরি করে। তিনি লেখকের দায়বদ্ধতার উপর আলোকপাত করেন। লেখকসত্বা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে—এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
দিনব্যাপী পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শামীম রানা। সাহিত্য, বিনোদন ও পারস্পরিক সম্প্রীতির সমন্বয়ে আয়োজিত এই বনভোজন ও সাহিত্য আড্ডা সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বনভোজন ও সাহিত্য আড্ডার আয়োজক কমিটিতে ছিলেন—অধ্যাপক সাজিদুল ইসলাম খোকন (আহ্বায়ক), রোখসানা ইয়াসমিন নাহিদ (কোষাধ্যক্ষ), হোসনে আরা জামান (সদস্য), মো. শামীম রানা (সদস্য) এবং মাঈন উদ্দীন (সদস্য)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net