April 22, 2026, 1:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম সোলাইমান হক। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত সোলাইমান হক (৬০) দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে ভর্তি হন সোলাইমান হক। কান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে রাখা হয়েছিল। আজ (১৭ জুন) দুপুরে মারা যান তিনি। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গেল ২৪ ঘন্টায় এ জেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন ও মারা গেছেন ১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net