August 25, 2026, 5:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রিয়ালের দখলে বার্সার শীর্ষস্থান

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। এই জয় শীর্ষে থাকা বার্সেলোনাকে ধরে ফেলেছে লস ব্ল্যাঙ্কোসরা। রোববার (২১ জুন) দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে রিয়ালের আক্রমণাত্মক ফুটবলের কাছে দিশেহারা হয়ে গিয়েছিল সোসিয়েদাদ।
প্রথম গোল পেতে রিয়ালকে অপেক্ষায় থাকতে হয় ৫০তম মিনিট পর্যন্ত। আর গোলটি আসে পেনাল্টি থেকে। দারুণভাবে গোলমুখে এগিয়ে যেতে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের বক্সে ফাউল করে বসেন সোসিয়েদাদের দিয়েগো লোরেন্তে। সঙ্গে সঙ্গে লোরেন্তেকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সিদ্ধান্ত ঘোষণার আগে ভিএআর’র সহায়তা নেন রেফারি। সুযোগটা দারুণভাবে কাজে লাগান রিয়াল অধিনায়ক।
খেলার ৭০তম মিনিটে ব্যবধান দিগুণ করেন দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। ম্যাচের ৮৩তম মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন সোসিয়েদাদের মিকেল মেরিনো।
এই জয়ের পর শীর্ষে উঠা রিয়ালের সংগ্রহ ৩০ ম্যাচে ৬৫। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও দুইয়ে নেমে গেছে বার্সা। আর ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ছয়ে সোসিয়েদাদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net