April 20, 2026, 8:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় আরও ১১ আক্রান্ত, মেহেরপুরে ৫, চুয়াডাঙ্গায় ৯ শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২২ জুন (সোমবার) আরও ১১ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৫।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ জুন কুষ্টিয়ার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি পজিটিভ পাওয়া যায়।
এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ১ জন ও খোকসা উপজেলায় ৩ জন মোট ১১ জন।
সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মারকাস গলি ১ জন, চর আমলাপাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের বাাড় খয়েরছাড়া গ্রামে। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি মহিশকুন্ডি। মিরপুর উপজেলায় আক্রান্তের বাড়ি ছাতিয়ান। খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে চকহরিপুর ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লে­েক্সর ২ জন।
অন্যদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মেহেরপুরের ২৫টি ও চুয়াডাঙ্গার ৩০ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মেহেরপুর জেলায় ৫ জন ও চুয়াডাঙ্গা জেলায় ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন মোট ৪ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net