October 13, 2026, 4:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা বিভাগের ১০ জেলায় ১১২ দিনে আক্রান্ত ৩৪৮৫, মৃত্যু ৫১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনার ১১১ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় ১১১ দিনে আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে বিভাগের ১০ জেলায় যত রোগীর সংখ্যা তার ৪৩ শতাংশ শুধু খুলনা জেলারই। খুলনায় এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। পুরো বিভাগ জুড়ে এটিই সর্বোচ্চ।
বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে বাগেরহাটে ১৮০ জন, সাতক্ষীরায় ১৭২ জন, যশোরে ৪৯০ জন, ঝিনাইদহে ১৭০ জন, মাগুরায় ৯৭ জন, নড়াইলে ১৩৪ জন, কুষ্টিয়ায় ৫৩৬ জন, চুয়াডাঙ্গায় ২০৮ জন ও মেহেরপুরে ৫৯ জন।
এ বিভাগে করোনায় মোট ৫১ জন মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ১৯ জন এবং কুষ্টিয়া, যশোর ও নড়াইলে ৬ জন করে রয়েছেন। এ ছাড়া মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ৩ জন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় ২ জন করে রোগী মারা গেছেন।
সাতক্ষীরায় কোনো করোনা রোগী মারা যাননি।
বিভাগের ১০ জেলায় মোট সুস্থ্য হওয়ার সংখ্যা ৮৩৫।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান সপ্তাহ ধরে খুলনা বিভাগে করোনায় সংক্রমণের হার বেশ দ্রত উঠছে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনা জেলায়। খুলনার তিনটি এলাকাকে তাই কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এরপরই আছে কুষ্টিয়া জেলা। এখানেও শনাক্ত ক্রমেই বাড়ছে।
গত বৃহস্পতিবারও আক্রান্তের পরিমাণ ৩৬, শুক্রবারে আরো ৩৯ জন। জেলায় ৪১টি এলাকা রেড জোন ঘোষিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net