April 25, 2026, 2:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

কুষ্টিয়া শিল্পকলায় ভোট: ছয় প্রার্থীর একজনের পরাজয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্যপদে ৬জন প্রার্থীর মধ্যে ৫জন বিজয়ী হয়েছেন। আর সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৫ জন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে ভোট গ্রহণ হয়। সামাজিক দূরত্ব মেনে, হাত ধুয়ে এবং মাস্ক পরে ভোট প্রদান করেন ভোটাররা। বেসরকারি ফলাফলে সদস্য পদে অধ্যাপক নাসির উদ্দিন সাইকেল প্রতীকে ৩৭৬ ভোট, জাফর আহমদ একতারা প্রতীকে ৩৭১, জামাল উদ্দীন খান পাখা প্রতীকে ৩৫৭, রহিম দোয়াত কলম প্রতীকে ৩৩৭ এবং আম প্রতীকে আলম আরা জুঁই ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র পরাজিত প্রার্থী সালাউদ্দিন আহম্মদ মই প্রতীকে ভোট পেয়েছেন ১৭৭। আরো একজন প্রার্থী ছিলেন সদস্য পদে। কিন্তু এম এ কাশেম নামের ওই প্রার্থী গত ১৭ নভেম্বর মারা গেছেন। নির্বাচনের রিটার্নিং কমকর্তা কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে বাকী ছয় জনের মধ্যে ভোট হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ২০২১-২৩ তিন বছর মেয়াদী এ কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম, দু’জন সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু ও আবদুর রশীদ চৌধুরী, দু’জন যুগ্ম সম্পাদক শহিদুর রহমান রবি ও সরকার রফিকুল ইসলাম শাহীন।
পদাধিকারবলে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net