July 27, 2026, 9:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

কুষ্টিয়ায় নৌবাহিনীর সদস্যের মৃত্যু, নমুনা সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত ঘোষিত নৌবাহিনীর এক সদস্যের নমুনা সংগ্রহ করেছে আজ শুক্রবার ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নাজমুস সালেহীন নামের ঐ নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয় রাত ৯ টার দিকে হাসপাতালে আনার আগে। সালিহিন খুলনা নৌ বাহিনীর রিজিওনাল দফতরে সার্জেন্টের পদে চাকুরী করতেন। গত তিন দিন ধরে তিনি ছুটিতে ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সালেহিন একটি মিশনে দু’বছর আগে দক্ষিণ সুদান গিয়েছিলেন এবং ৯ মাস আগে দেশে ফিরেছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান যে সালেহিন গ্যাস্ট্রিক এবং হার্টের রোগে ভুগছিলেন এবং মেহেনপুর সদর উপজেলার কোলা গ্রামে শ্বশুর বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল।

সিভিল সার্জন জানান “হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছিল।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) তাপস কুমার সরকার সালেহিনের চিকিৎসার যাবতীয় কাগজপত্র পরীক্ষা করে জানিয়েছেন যে তিনি অতীতে গ্যাস্ট্রিক-আলসার এবং হৃদরোগে ভুগছিলেন।

হাসপাতালে আনার আগে যেহেতু রোগী মারা যান, আমরা সরাসরি রোগীর অন্য কোন লক্ষণ সম্পর্কে জানতে পারি নি,” বলেন ডাক্তার তাপস।

কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, “তবে, সালেহীনের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে তার মধ্যে করোনার লক্ষণ ছিল। এবং সেজন্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।” একই সাথে বাড়তি সর্তকতার জন্য তার লাশ করোনা প্রতিরোধক কফিনে ভরে পরিবারের কাছে দেয়া হযেছে। শুক্রবার বিকেল চারটার দিকে খুলনা থেকে নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়।

অন্যদিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন শুক্রবার সকাল থেকে সালেহীনের শ্বশুর বাড়িটি লকডাউন করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net