July 26, 2026, 11:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

পরিস্থিতি গভীর পর্যবেক্ষন চলছে, প্রয়োজনে ফিরে আসবে লকডাউন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
পরিস্থিতি গভীর পর্যবেক্ষন চলছে, প্রয়োজনে আবার ফিরিয়ে অনা হবে লকডাউন। এ চিন্তা ভাবনা সরাকরের উচ্চ পর্যায়ের। পর্যবেক্ষনের জন্য যদিও সময়সীমা নির্ধারন করা হয়েছে ১৫ জুন। তবে তার আগেও চলে আসতে পারে লকডাউন।
ইতোমধ্যে সংস্থাপন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত ৩১ মে এমন ঈঙ্গিত দিয়েছিলেন।
সোমবার (০১ জুন) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেন পরিস্থিতি যদি আরও অবনতি হয় এবং তা যদি জনস্বার্থের বিপরীতে চলে যায়, তাহলে সরকারকে বাধ্য হয়ে আবারো কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
টানা ৬৬ দিন পর ৩১ মে থেকে সীমিত আকারে স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়।
সরকারের নীতিনির্ধারকরা মনে করেন , দেশের অর্থনীতির কথা বিবেচনা করে সাধারণ ছুটি ও লকডাউন তুলে দেওয়া হয়। দেশে যে প্রতিকূল অবস্থা তৈরি হয় সেখানে অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়ে। আরও শ্রমজীবী, গরিব, খেটে খাওয়া, স্বল্প আয়ের মানুষের জীবিকা-জীবন দুর্বিসহ হয়ে ওঠে।
ইতোমধ্যে লক্ষ্য করা গেছে অর্থনৈতকি কর্মকান্ড খুরে দেয়ার পর থেকে বিশেষ করে জীবিকা অর্জনে নিয়োজিত সাধারন মানুষের মধ্যে একটি স্বস্তিভাব এসেছ। তবে এটি বড় ধরনের ঝুঁকিরও জন্ম দিয়ে চলেছে।
অন্যদিকে ইউরোপসহ বিশ্বের যেসব দেশে সংক্রমণ ও মৃত্যু ব্যাপক আকার ধারণ করেছিলো, সেসব দেশে সংক্রমণ কমতে শুরু করেছে এবং লকডাউন শিথিল বা তুলে দেওয়া হচ্ছে। আবার এই পরিস্থিতিতে দ্বিতীয় বা তৃতীয় আঘাত আসার ব্যাপারেও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। বৈশ্বিক মহামারির ক্ষেত্রে অতীতে এ ধরণের ঘটনার নজির আছে। সব মিলিয়ে সামনের দিনগুলোকে গভীর পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে সরকারের নীতিনির্ধারকরা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net