July 26, 2026, 2:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

বিনা চিকিৎসয়া করোনা রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ: হাইকোর্ট

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে এক নির্দেশনায় বলেছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ স্বাস্থ্য সংক্রান্ত এমন ১০ দফা নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, কোনো রোগী অবহেলায় মারা গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রিটকারী আইনজীবীদের একজন এএম জামিউল হক ফয়সাল এসব নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আইসিইউ মনিটরিংয়ের জন্য হটলাইন চালু এবং শয্যা ব্যবস্থাপনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউ ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অক্সিজেন সিলিন্ডার খুচরা পর্যায়ে বিক্রি বন্ধ করার পাশাপাশি একটি কমিটি গঠন করে এর মূল্য নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে। ওই কমিটিতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা থাকবেন।
এছাড়া ৫০ শয্যার বেশি যে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে, তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটার একটি মনিটরিং রিপোর্ট ১৫ দিন পর পর আদালতে দাখিল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net