October 13, 2026, 2:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় সাংবাদিক জাকিরের ওপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দৈনিক বিজনেস ফাইলের কুষ্টিয়া ব্যুরো প্রধান সাংবাদিক জাকির হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাকির বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, জাকির হোসেন গত ১৮ জুন কুমারখালীর চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের ৯০ বছরের এক বৃদ্ধাকে তার ছেলে ও নাতির লাঞ্ছিতের ঘটনায় ফেসবুক গোস্ট দেন।
ওই ঘটনার জের ধরে আসামী জিল্লুর রহমান, জয়নাল শেখ সহ অজ্ঞাতমানা ৭/৮ জন ২০ জুন সন্ধ্যায় জাকিরকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে আমলাপাড়া পুন্যবাবুর ঘাটে নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারে হাসপাতালে নিয়ে যায়।
জাকির মামলা এজাহারে উল্লেখ করেছেন তার সাংবাদিকতা কাজে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে আসামীরা। আসামীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী বলে সাংবাদিক জাকির তার এজাহারে উল্লেখ করেছেন।
এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net