October 13, 2026, 2:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

মেহেরপুরে জাপান টোবাকোকে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে জাপান টোবাকোকে জরিমানা করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত এক অভিযানে এই টোবাকো কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে ২২ জুন সোমবার।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক এর লিখিত অভিযোগের ভিত্তিতে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এর মেহেরপুর শাখা ধারাবাহিকভাবে সিগারেট পানের প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে­ বোর্ড, ব্যানার দোকানে দোকানে সরবরাহ ও প্রচারে উদ্বুদ্ধ করার অভিযোগে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১)(ক) ধারার অপরাধে দোষ স্বীকারোক্তি সাপেক্ষে ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করে। কোম্পানীর মেহেরপুর শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এই টাকা পরিশোধ করেন।
এ সময় প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে বোর্ড, ব্যানার জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net