September 11, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

যশোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোর সদর উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন।
নিহতের নাম নজরল ইসলাম নজু কাজী (৫৫)। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নজু কাজী ওই এলাকার গণি কাজীর ছেলে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই রাজ্জাক পলাতক রয়েছেন।
নিহত নজুর ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে ছোট চাচা রাজ্জাকের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। সকালে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ড শুর হয়। একপর্যায়ে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে একটি দা দিয়ে তার বাবার গলায় কোপ দেন। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) পরিদর্শক সুমন কুমার ভক্ত বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নজু খুন হয়েছেন। অভিযুক্ত রাজ্জাককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net