March 1, 2026, 11:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন?

করোনায় আরো ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯, খুলনা বিভাগে ৩ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮০৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৩৮ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৭,৭৮৭ জনে।
দুপরে (জুন ২৮) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮০৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৫ হাজার ৭২৭ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৯টি।
এখন পর্যন্ত সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে তিন হাজার ৮০৯ জন। পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৪ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে তিন জন, সিলেটে তিন জন, বরিশাল বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। ৪৩ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মৃৃত্যুবরণ করেছেন ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net