August 28, 2026, 7:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার বিশিষ্ট সমাজ সংগঠক, সাংবাদিক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও কুষ্টিয়া ডাযাবেটিক সমিতির চেয়ারম্যান মতিউর রহমান লালটুর স্ত্রী নিলাফার রহমান এ্যানীর জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি:
প্রথম জানাজা: শুক্রবার, বোস্টনের ঐতিহ্যবাহী বারলিংটন মসজিদে বাদ জুমা মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
একই দিন রাত ১০টায় এমিরেটস এয়ারলাইন্সযোগে মরহুমার মরদেহ বোস্টন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।
ঢাকায় পৌঁছানোর সময়:
আগামী ১ মার্চ, রবিবার সকাল ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দ্বিতীয় জানাজা: ঢাকার গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর (দুপুর ১:১৫ মিনিটে) মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দাফন:
জানাজা শেষে মরহুমাকে আজিমপুর কবরস্থানে নেওয়া হবে (সম্ভাব্য পৌঁছানোর সময় দুপুর ৩:০০টা)। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।
সকল আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে আজাদ মসজিদে জানাজা এবং আজিমপুর কবরস্থানে দাফনকার্যে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, মরহুমার রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশগ্রহণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net