March 7, 2026, 6:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ কুষ্টিয়ায় গুজবে জ্বালানি সংকটের আতঙ্ক, রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব

আমিরাতে নিয়ম মেনে চালু হচ্ছে মসজিদ, তবে জুমা এখন নয়

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক
নানা নিয়ম কানুন মেনে রামাজ পড়া যাবে আমিরাতের মসজিদগুলোতে। তবে জুমার নামাজ এখনই নয়।বুধবার থেকে সেখানে চালু হচ্ছে মসজিদ।
দ্য জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টস’ এর পক্ষ থেকে জানানো হয় উপাসনালয়গুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে ৩০ শতাংশ উপস্থিত হতে পারবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুমার নামাজ বন্ধ থাকবে।
এদিকে মসজিদ চালুর আগে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।
সকল মসজিদে নির্দেশিকার বিস্তারিত আকারে পোস্টার লাগানো হয়েছে যা মুসল্লিদের অবশ্যই মেনে চলতে হবে।
মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে। নিম্নোক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে :
–প্রতি ২টা সারির মধ্যে একটি সারি ফাঁকা রাখতে হবে।
– প্রতি ২ ব্যক্তির মধ্যে ১.৫ মিটার দূরত্ব।
– সমস্ত মুসল্লিদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।
– সমস্ত মুসল্লিদের নিজস্ব জায়নামাজ (প্রার্থনা মাদুর) মসজিদে আনতে হবে।
– সামাজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে, হাত মেলানো যাবে না।
– নামাযের আগে বা পরে মুসল্লিরা একত্রিত হওয়া যাবে না।
–প্রথম জামাত শেষে ২য় জামাত করা যাবে না।
– জামাত শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে।
– অসুস্থ ব্যক্তি ও কোভিড-১৯ রোগীর সংস্পর্শে যারা আছেন তাদের মসজিদে প্রবেশ নিষেধ।
–১২ বছরের নিচে এবং ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের মসজিদে প্রবেশ নিষেধ।
– আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। এর মধ্যে জামাত শেষ করতে হবে।
– আজানের পরপরই জামাত চালু হবে।
– প্রতিটি জামাতের পরেই মাসজিদ বন্ধ হয়ে যাবে।
– যেকোনো কিছু বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ।
– পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীদের নামাজের স্থান বন্ধ থাকবে।
– ওযুখানা বা ওয়াশরুম বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net