August 20, 2026, 2:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া বাজারে দাম নেই, সংরক্ষণে বিদ্যুৎ নেই: এয়ার ফ্লো বন্ধে পচছে কৃষকের পেঁয়াজ তিলের খাজায় কুষ্টিয়ার এক টুকরো ইতিহাস সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে রূপপুরের ৩০০ মেগাওয়াট, পূর্ণ উৎপাদনের পথে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সংবাদ বিশ্লেষণ/ লোডশেডিংয়ে চালকল: উৎপাদন কমছে, বাড়ছে সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার কর্মীদের সংঘর্ষ, এমপির বাড়িতে বাড়তি পুলিশ কুষ্টিয়ায় ১৫ আগস্টে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ

কুষ্টিয়ায় আরো ৩৫ করোনা আক্রান্ত, মোট ৮৩৮

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আরো ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এরা শনাক্ত হয়েছে ৮ জুলাই, বুধবার। জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩৮।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮ জুলাই মোট ৩৭৬ টি নমুনার (কুষ্টিয়া ১৬৫, চুয়াডাঙ্গা ৬২, ঝিনাইদহ ৭৭, মেহেরপুর ২৪, নড়াইল ৪৮) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ৩৫ জন নতুন করোনা সনাক্ত হয়। এদের মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, খোকসা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন।
এছাড়া, চুয়াডাঙ্গা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ৩৩ জন ও নড়াইল জেলায় ২০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের মধ্যে পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ১ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, বড়াইলছাড়া ১ জন, কেজেএইচ ১ জন, পিয়ারাতলা ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ৪ জন, বটতৈল ১ জন, সনো হসপিটাল ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পুরাতন কুষ্টিয়া ১ জন, হরিশংকরপুর ২ জন, জুগিয়া ১ জন, মজমপুর ১ জন, কেসওয়ালি পাড়া মোহিনি মিল ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে খা পাড়া ১, পাইলট স্কুল ১ ও মাস্টারপাড়া ১। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মিরপুর ৬।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি রাজিনাথপুর ও কাদিরপুর।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ১৬ দাগ ও জগসসর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net