August 19, 2026, 5:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া বাজারে দাম নেই, সংরক্ষণে বিদ্যুৎ নেই: এয়ার ফ্লো বন্ধে পচছে কৃষকের পেঁয়াজ তিলের খাজায় কুষ্টিয়ার এক টুকরো ইতিহাস সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে রূপপুরের ৩০০ মেগাওয়াট, পূর্ণ উৎপাদনের পথে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সংবাদ বিশ্লেষণ/ লোডশেডিংয়ে চালকল: উৎপাদন কমছে, বাড়ছে সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার কর্মীদের সংঘর্ষ, এমপির বাড়িতে বাড়তি পুলিশ কুষ্টিয়ায় ১৫ আগস্টে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ

কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চিকিৎসা শেষে দেশে ফেরার অপেক্ষা ছিল। কলকাতায় এক রাতের যাত্রাবিরতিই যে জীবনের শেষ ঠিকানা হয়ে দাঁড়াবে, তা কে জানত! ভয়াবহ অগ্নিকাণ্ডে কলকাতার একটি আবাসিক হোটেলে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফশানা শিম্মিন (২8), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪)। একই পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ায় নেমে এসেছে গভীর শোক।
বুধবার (১৯ আগস্ট) সকালে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছায়। খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত দেবাশীষ দত্ত ছিলেন পেশায় সাংবাদিক। তিনি আজকের পত্রিকা-র কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। এর আগে এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশীষ দত্ত ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট স্ত্রী আফশানা শিম্মিন, তিন বছরের ছেলে শর্ণশীষ ও শ্বশুর মো. আকরাম আলীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান দেবাশীষ দত্ত। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁরা কলকাতায় ফেরেন। এরপর একটি আবাসিক হোটেলে ওঠেন তাঁরা।
কিন্তু কলকাতায় সেই রাতটিই হয়ে ওঠে তাদের জীবনের শেষ রাত।
মঙ্গলবার রাতে হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থানরত কয়েকজন আটকা পড়েন। এর মধ্যেই প্রাণ হারান দেবাশীষ দত্তসহ তাঁর পরিবারের চারজন। তাঁদের ১৯ আগস্ট বাংলাদেশে ফেরার কথা ছিল।
সবচেয়ে নির্মম বাস্তবতা—পরিবারের আট বছর বয়সী মেয়ে পাখি কুষ্টিয়ার বাড়িতেই ছিল। ফলে আগুনের সময় সে বাবা, মা, ছোট ভাই ও নানার সঙ্গে ভারতে ছিল না। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-মা, ছোট ভাই ও নানাকে হারিয়ে তার পৃথিবী যেন একসঙ্গে শূন্য হয়ে গেল।
কলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতের পিটিআই, এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে।
জানা গেছে, নিহত বাংলাদেশিরা বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে ১৮ আগস্ট কলকাতায় ফেরেন। দেশে ফেরার আগে তাঁরা কলকাতার ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।
দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহলে নেমে আসে শোকের আবহ। সহকর্মীরা তাকে স্মরণ করছেন একজন দায়িত্বশীল ও সক্রিয় সাংবাদিক হিসেবে। স্থানীয় সাংবাদিক, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net