September 27, 2026, 11:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি

ওয়াসিফ আল আবরার /
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক সেবা কার্যক্রম ডিজিটালাইজেশনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা, সমন্বয় ও তদারকির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইসিটি সেক্টরের বিশেষজ্ঞদের কারিগরি সহায়তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও ব্যবহার সহজতর করতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ লক্ষ্যে সফটওয়্যারের প্রয়োজন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম তদারকির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য উপাচার্য এ কমিটি গঠন করেছেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী। সদস্যসচিব হিসেবে রয়েছেন একাডেমিক (শিক্ষা) শাখার উপ-রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্য হলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাছুদুল হক তালুকদার, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মিন্টু কুমার বিষ্ণু এবং প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আমীনুজ্জামান টুটুল।
কমিটিরএকজন সদস্য জানান বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে সনদ ও ট্রান্সক্রিপ্ট প্রদান পর্যন্ত পুরো একাডেমিক কার্যক্রমকে একটি স্বয়ংক্রিয়, সমন্বিত, নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “এ লক্ষ্যে প্রয়োজন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সফটওয়্যার উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম তদারকি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে সিস্টেম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।”
এর আগে মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে কুয়েটের তিনজন মনোনীত রিসোর্স পার্সন সরেজমিনে ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মনোনীত রিসোর্স পার্সনরা হলেন কুয়েটের আইসিটি সেল ও সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু হানিফ শেখ, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মো. নাজিম উদ্দিন এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. আবুল কাশেম।
সাক্ষাৎকালে তারা কুয়েটে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সেবা কীভাবে অনলাইনভিত্তিক ও সহজতরভাবে পরিচালনা করা হয়, বিভিন্ন অনলাইন পেমেন্ট ব্যবস্থা কীভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং এসব কার্যক্রমের প্রযুক্তিগত ব্যবস্থাপনা সম্পর্কে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধারণা দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইআরপি সিস্টেম চালু হলে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সেবা একই ডিজিটাল কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার পাশাপাশি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোরও সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net