December 5, 2025, 4:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ কুষ্টিয়ায় দিনদুপুরে একজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া পাবলিক স্কুলের ৯ শিক্ষার্থীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি লাভ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পাবলিক স্কুলের ৯ শিক্ষার্থী কিন্ডারগার্টেন ওলেফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি-২০১৯ পেয়েছে। এই সংগঠনটি প্রতিবছরই ্ এ ধরনের প্রতিযোগীতামুলক বৃত্তির আয়োজন করে। এ বছরও জেলার ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
৮ জুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। তাদের হাতে বৃত্তির অর্থ ও সার্টিফিকেট তুলে দেন কুষ্টিয়া পাবলিক স্কুলের চেয়ারম্যান লেখক ও গবেষক ড. আমানুর আমান। উপস্থিত ছিলেন কুষ্টিয়া পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ সুলতান, পরিচালক (অর্থ ও আইসিটি) আবুল কালাম আজাদ, পরিচালক (শিক্ষা) সাহাবুদ্দিন শেখ, পরিচালক (প্রোকিউরমেন্ট) ইমন আলী, স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ও অভিভাবক বৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো মোঃ শাহরিয়ার আজিম, জারিন তাসনিম ঐশি, স্নেহা ফেরদৌস, তামান্না ইসলাম, সিদরাতিল মুনতাহা, সিয়াম হোসেন, ফারিহা তাসনিম দিনা, সপ্তর্ষী শেখ, মোঃ কামরুল হাসান চঞ্চল।
বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে কুষ্টিয়া পাবলিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net