August 27, 2026, 3:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

পরীক্ষা ছাড়াই প্রমোশনের কোন সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়ার তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেওয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এখনও এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
করোনা পরিস্থিতির মুখে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সার্বিক বাস্তবতায় কী করণীয় অনেক কিছু বিবেচনা সাপেক্ষেই শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি টেলিভশন ও অনলাইনে ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রয়োজনে সিলেবাস সংক্ষেপ বা শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net