September 29, 2026, 3:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদি মনে করা হচ্ছে ঘটনাটি সোমবার গভীর রাতের, আগুনের ঘটনার ভিডিও ১১ আগস্ট দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে রাতের কোনো একসময় এক ব্যক্তিকে একটি বোতল থেকে স্মৃতিস্তম্ভের ওপর তরল জাতীয় পদার্থ ছিটাতে দেখা যায়। পরে তিনি একটি জ্বলন্ত কাঠি স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে দেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই ব্যক্তি।
ভিডিওতে ওই ব্যক্তির কণ্ঠে বিভিন্ন রাজনৈতিক স্লোগান শোনা যায়। এর মধ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান রয়েছে। একই কণ্ঠে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্যও দিতে শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়।
‘কুষ্টিয়া ইনসাইডারস’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের কয়েকজনও ভিডিওটি শেয়ার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন বলেন, স্মৃতিস্তম্ভে কালো দাগ দেখা গেছে। তবে ঘটনাস্থলে আগুন দেওয়ার বিষয়ে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় একজন এএসআইয়ের নেতৃত্বে দুজন কনস্টেবল দায়িত্ব পালন করেন। ঘটনার সময়ও সেখানে পুলিশের নিরাপত্তা ছিল। দায়িত্বে থাকা সদস্যদের কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করা হচ্ছে।
জেলা প্রশাসনও ঘটনাটি তদন্তে উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্মৃতিস্তম্ভে পুলিশি নিরাপত্তা থাকার পরও কীভাবে এ ঘটনা ঘটল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনাস্থলের আলামত যাচাই করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net