July 27, 2026, 11:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

আক্রান্ত হয়েছে ঐশ্বরিয়া, কন্যা আরাধ্য হাসপাতালে ভর্তি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শেষ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রায়। ওদিকে মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগেই ঐশ্বরিয়া-আরাধ্য করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তারা হোম আইসোলেশনে ছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) রাতে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হওয়ায় তাদের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন আগেই বচ্চন পরিবারে থাবা বসিয়েছে করোনা। গত ১১ জুলাই থেকে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।
১১ জুলাই করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে ভক্তদের জানান বিগবি। সঙ্গে তিনি বলেন, গত ১০ দিনে তার সংস্পর্শে যারা যারা এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করেন। অভিষেকও নিজেই জানান করোনা আক্রান্ত হওয়ার কথা। তবে করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে মুম্বাই হাসপাতাল।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই তাদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করেছে বিএমসি। গোটা বাড়িটা সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net