July 28, 2026, 8:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

সিলেবাস সংক্ষিপ্তের কাজ চলছে, আগষ্টেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগস্ট মাস পুরোটা জুড়েই ছুটি ঘোষণা আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে। ইতোমধ্যে সেপ্টেম্বররে যে কোন বা মাঝামাঝি সময়কে সম্ভাব্য লক্ষ্য রেখে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।
আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া চলতি বছরের মার্চে যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করোনার কারণে সেটিও শুরু করা যায়নি।
আগামী নভেম্বরে পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা পিছিয়ে নেয়া হবে বলে জানা গেছে। ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হলে সেপ্টেম্বরে খুলতে না পারলে শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর বিকল্প চিন্তাও আছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন সংবাদ মাধ্যমকে জানান শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অবস্থা তৈরি হয়নি। হয়তো সেপ্টেম্বরের আগে সেটা নাও হতে পারে।
সেপ্টেম্বর থেকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শুরুর প্রস্তুতি হিসেবে সিলেবাস ও কারিকুলাম পর্যালোচনা করা হচ্ছে বলেন তিনি জানান। কর্মদিবস বিবেচনায় নিয়ে সিলেবাস সংক্ষেপ হচ্ছে। এ নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ করছে।
তবে ৬ আগস্টের পর ছুটি বাড়ছে কি না, তা ঈদের আগেই জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
তবে দেশে শিক্ষার পরিবেশ বন্ধ রয়েছে এটা নিয়ে যতটা উদ্বেগ তারচে বেশী উদ্বিগ্ন সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে। অন্যদিকে সারা বিশ^জুড়েই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদেশে এত উদ্বিগ্ন হবার জায়গা নেই বলে মনে করেন সরকারের বিভিন্ন সুত্র।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net