August 9, 2026, 8:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

যশোরে বড় ভাইকে গুলি করে মারল ছোট ভাই

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই আমজাদ হোসেনের ছোড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সকালে বেনাপোলের কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রাসেলের সঙ্গে তার ছোট ভাই আমজাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমজাদ ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net