September 10, 2026, 7:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

নিয়মিত আদালত, পাশাপাশি ভার্চুয়ালেও চলবে সুপ্রিম কোর্ট

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শারীরিক উপস্থিতি ও পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও চলবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বিভাগের প্রায় একাধিক বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের সব বিচারপতিদের নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
জানা গেছে ২০-২২টি হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ শুরু হবে। যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নয়, তাদের ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।
এদিকে ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিলের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিচারপতি। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম চালু করতে গত ৮ জুলাই প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে আবেদন জানান সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সেখানে বেশকিছু প্রস্তাবনাও ছিল। এরপর গত ২৬ জুলাই প্রধান বিচারপতির কাছে ৮ জুলাই চিঠির বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে আবারও প্রধান বিচারপতির কাছে আবেদন জানায় সমিতি। করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতির কারণে উচ্চ ও অধস্তন আদালতে গত মার্চের শেষ সপ্তাহ থেকে নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে (৫ আগস্ট) বুধবার থেকে বিচারিক আদালতে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net