July 28, 2026, 7:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) ভোর ৪ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে, গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৮ জনে। সুস্থ হয়েছেন ৪৩৭ জন ও মারা গেছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন ও দামুড়হুদা উপজেলার ৮ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামিম কবির জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমাহল পাড়ার মৃত ওহাব মিয়ার ছেলে আব্দুল মান্নান (৬০) বেশ কয়েকদিন ধরে স্বর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন।গেল সোমবার রাত ১০টার দিকে শ্বাসকষ্ট বাড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে রাখা হয়।আজ মঙ্গলবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা.শামিম কবির আরোও জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুল মান্নানের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের বিষয়টিও নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net