April 22, 2026, 5:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে

এবারও ১৫ আগস্টে খালেদার ‘বির্তকিত জন্মদিন’ উদযাপন হচ্ছে না

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিগত কয়েক বছরের মতো এবারও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৫ আগষ্টে ‘জন্মদিন’পালন নাও করতে পারেন। কয়েক বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে খালেদার জন্মদিন পালনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এবারও গত বছরের মতোই একদিন পরে হতে পারে খালেদার জন্মদিনের কর্মসূচি।
২০১৬ সালের ১৫ আগস্ট খালেদার ৭১তম জন্মদিনে কেক না কেটে সকালে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও মিলাদ মাহফিল করা হয়। ২০১৮ সাল পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। গত ২০১৯ সালে ৭৫তম জন্মদিনে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জিয়ার সমাধি জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই বছরও গত বছরের মতো কর্মসূচি পালন হতে পারে।
তবে দলীয় চেয়ারপারসনের জন্মদিন কিভাবে পালন হবে তা নিয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
১৯৪৫ সালে খালেদা জিয়ার জন্ম হলেও তার জন্মতারিখ নিয়ে বিতর্ক আছে। একেক জায়গায় খালেদা জিয়ার জন্মদিন নিয়ে একেক রকমের তথ্য আছে। তার পাসপোর্টে এক ধরনের তথ্য, আবার পরীক্ষার সার্টিফিকেটসহ অন্যান্য জরুরি ডকুমেন্টে তথ্যের ভিন্নতা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net