April 15, 2026, 1:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন

কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাতিয় শোক দিবসে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ইউনিটকে সাথে নিয়ে শোক দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গভীর শোক- শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট শামসুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসসের সম্পাদক ও প্রকাশক এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ড. আমানুর আমান। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক ইউনিট বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ইউনিটের সভাপতি মুকুল হোসেন।
প্রধান অতিথি ড. আমানুর আমান তার বক্তৃতায় বলেন বাঙালীর হাজার বছরের পরাধীনতা ভেঙেছিলেন বঙ্গবন্ধু। সেজন্য তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। আর স্বাধীন এই দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন তারই রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা। তিনি সমাজের বিভিন্ন সেক্টরে নিবেদিত প্রাণ প্রতিটি মানুষকেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানান। তাহলেই বঙ্গবন্ধুর অসমাপাÍ কাজের সমাপ্তি ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে শামসুর রহমান বাবু বলেন জাতি আজ একতাবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে। সবাইকে এক হয়ে দেশ গড়ার কাজে একাত্ম হতে হবে। সমাজের গরীব-দু:খীদের পাশে দাঁড়াতে হবে। এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। প্রতিটি মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে এটা অনুসরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net