January 22, 2026, 11:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা কুষ্টিয়ায় ইউসিবির ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি সমাবেশে বক্তৃতা দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু কুষ্টিয়ার কুমারখালীতে তিন বছরে ১২২টি ট্রান্সফরমার চুরি

খুলনা বিভাগের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দর্শনা থেকে পাথরবোঝাই ট্রেন ও যশোরের নোয়াপাড়া থেকে ডিজেল বোঝাই ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ইঞ্জিনসহ পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই।
এ ঘটনায় পাকশি’র সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net