July 27, 2026, 7:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

নভেম্বরের শেষ দিকে সীমিত পরিসরে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নতুন করে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগে করোনা পরিস্থিতির বিষয়টি আগে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হবে কি না- এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা পেছানোর এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সে ধরনের পরিস্থিতি তৈরি হলে হয়তো নির্ধারিত সময়ে পরীক্ষা না নিয়ে তা কিছুটা পিছিয়ে আয়োজন করা হবে। তার আগে আমরা সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’
এদিকে
শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফির সঙ্গে কী কী বাবদ অর্থ আদায় করা যাবে তা উল্লেখ করে দেয়া হবে। করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যে সকল কার্যক্রমের আয়োজন করা হয়নি, টিউশন ফিতে তা বাদ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘টিউশন ফি নিয়ে অনেক অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও অনেক প্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো নানা ধরনের ফি আদায় করছে। এ কারণে এ বিষয়ে একটি দিকনির্দেশনা জারি করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন ক্রীড়া, মিলাদ-মাহফিল, ল্যাব ফিসহ নানা ধরনের ফি বাতিল করে বাকি টাকা আদায় করতে বলা হবে। দ্রুত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।’
তিনি বলেন, ‘করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য এ সুবিধা কার্যকর করতে বলা হবে। সরকারি কোনো চাকরিজীবী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হননি। তাই তার জন্য কোনো ধরনের ছাড়ের প্রয়োজন নেই। তাদের পুরো অর্থ পরিশোধ করতে হবে।’
বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নিয়ে সমস্যা নেই। শহরের কিছু কিছু স্থানে এ সমস্যা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন টিকে থাকে আমাদের সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। অর্থ আদায় না হলে তারা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবে না। এ বিষয়টিকেও আমলে নিয়ে টিউশন ফি আদায়ে একটি দিকনির্দেশনা জারি করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net