August 9, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল?

স্কুল খোলার পক্ষে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক

সুত্র, এশিয়ান টাইমস/
ঝুঁকিপূর্ণ হলেও জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক। বুধবার তারা প্রতিবেদনে শিশু শিক্ষার ওপর মহামারির ক্ষতিকর প্রভাব তুলে ধরেছে বিশেষ করে গরীব দেশগুলোতে।
প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুর দিকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গরীব দেশগুলোর শিশুরা চার মাস ধরে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে অনলাইন বা দূর শিক্ষার সুবিধা পাওয়ায় ধনী দেশগুলোর শিশুরা মাত্র ছয় সপ্তাহ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে স্কুলগুলো ফের খুলে দেয়া এবং শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে জোরালোভাবে ক্লাস শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’
জাতিসংঘ সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এবং বিশ্ব ব্যাংক আরো বলেছে, এ মহামারির কারণে গরীব ও ধনী দেশগুলোর মধ্যে প্রদত্ত শিক্ষার ব্যাপক পার্থক্য হ্রাসে এসব দেশের জন্য স্কুল শিক্ষা ব্যবস্থায় দ্রত বিনিয়োগ করা জরুরি হয়ে পড়েছে।
জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে ইউনিসেফ, ইউনেস্কো ও বিশ্ব ব্যাংক এ প্রতিবেদন তৈরী করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net