July 28, 2026, 1:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

চুয়াডাঙ্গায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গা শহরে কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহাসিন আলী ও ছাত্রলীগ নেতা রিগানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সদর হাসপাতাল গেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা রিগানের বাবা আজম আলী স্ট্রোক করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রিগান তার বাবাকে হাসপাতালে রেখে বাইরে আসলে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করতে থাকে। পাশে থাকা তার মামা জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহাসিন আলী ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net