July 28, 2026, 4:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

মাস্ক পরে এসে হামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাত ১২টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছাত্রলীগ নেতা। পথে মুখে মাস্ক পরা কয়েকজন ব্যাক্তি লাঠি দিয়ে পেটাতে থাকে। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পালিয়ে যায় হামলালাকারীরা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
৪ নভেম্বর বুধবার রাতে ঘটনাটি ঘটে কুষ্টিয়ার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকায়। ঘটনায় মারত্মক আহত শামস সুমন (৩০) কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক। সুমন মশান বাজার থেকে বাড়ী ফিরছিলেন। স্থানীয় রফিকুল ইসলাম বলেন, করোনার কারণে মাস্ক পরা বাধ্যতামূলক, সেই সুযোগ কাজে লাগিয়েছেন হামলাকারীরা। এ কারণে তাদের চিনতেও পারেনি কেউ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘রাতে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ শামস সুমন ওই এলাকার মৃত শামসুলের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net