July 20, 2026, 4:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

বাংলাদেশের প্রথম রেল স্টেশনে প্রথম রেল দিবস উদযাপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রেলওয়ের পাক্শী বিভাগের উদ্যোগে এ দিনে এবারই প্রথম সরকার ঘোষিত প্রথম রেল দিবস উদযাপিত হয়েছে প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতিতে। এ উপলক্ষে জরাজীর্ণ এ রেল স্টেশন প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন রেলের পাকশী বিভাগের রিজিওনাল ম্যানেজার সাইদুল ইসলাম ও বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল। আলোচকরা আদল ঠিক রেখে প্রথম এ রেল স্টেশনটি নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে পর্যটক আকর্ষণ করতে এখানে প্রথম রেলের সৃ¥তি সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে- এমন ঘোষণাও আসে।
আলোচনায় উঠে আসে- ১৮৬২ সালের ১৫ নভেম্বর প্রথম রেলগাড়ি আসে এই বঙ্গে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির তৈরি সেই সময়ে ব্রডগেজ রেলপথ ধরে রানাঘাট থেকে দর্শনা হয়ে একটি ট্রেন এসে থেমেছিল কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করে। ব্যবসা-বাণিজ্যের জন্য এ অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় বর্তমান কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই জগতিতে রেলপথ ও স্টেশন নির্মিত হয়। এই রেলস্টেশনকে কেন্দ্র করেই পরবর্তীতে এখানে গড়ে ওঠে কুষ্টিয়া চিনিকল। পরবর্তীতে আখ সরবরাহ ও অর্থনৈতিক কাজের কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্টেশনটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net