March 1, 2026, 11:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন?

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আজ বুধবার দুপুরে জেলার আলমডাঙ্গায় আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যান) ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে আলমগীর বিশ্বাস (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধু চালক ফিরোজ আলী ও গরু ব্যবসায়ী  আশরাফুল হক। তাদের বাড়ি কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুরে। কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা পশুহাটে গরু বিক্রি করতে আসার সময় আলমডাঙ্গার কালিদাসপুরে দুর্ঘটনার কবলে পড়েন তারা।  আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গায় খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট ট্রেনে কাটা পড়ে শাহীন আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে  পৌর এলাকার ফার্ম পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী পৌর এলাকার হক পাড়ার মঙ্গল শেখের ছেলে।

পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net