July 28, 2026, 3:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

মারপিটের ভিডিও’র ঘটনায় কুষ্টিয়ায় আটক ৪ কিশোর জামিনে মুক্ত

কুষ্টিয়ায় এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে মারপিটের ঘটনায় আটক চার কিশোরকে অভিভাবকদের জিম্মায় জামিন দিয়েছেন আদালত। কিশোর দলটি ওই কিশোরকে মারপিট করার ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ছড়িয়ে দেয়।
মারপিটের শিকার কিশোরের বাবার করা মামলায় শুক্রবার রাতে অভিযুক্ত ৪ কিশোরকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, শহরের বিভিন্ন স্থান থেকে ৪ কিশোরকে গ্রেফতার করা হয়। তার আগে মারপিটের শিকার কিশোরের বাবার করা অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করে পুলিশ। মামলা নং ৪৭ তারিখ ২০/১১/২০২০। অভিযোগকারী কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা। তিনি রেলওয়েতে লোকোমাস্টার পদে কর্মরত আছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ নভেম্বর বিকেলে তার ছেলেকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মারপিটকারীদের একজন ডেকে নিয়ে যায় শহরের চাঁদাগাড়া মাঠে। সেখানে আরো ৪/৫ জন মিলে কিল, ঘুষি ও লাথি মারে। মারধরের এই দৃশ্য ধারণ করে দেড় মিনিটের ভিডিও তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ভাইরাল হয় ভিডিওটি।
এ ঘটনায় মারপিটকারী এবং মারপিটের শিকার সকলেই কুষ্টিয়ার বিভিন্ন স্কুলের অস্টম শ্রেণির ছাত্র। বয়স ১৪ বছর। এদের বাসা কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায়। শনিবার তাদের আদালতে তোলা হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অনুপ কুমার গোস্বামী অভিভাবকদের জিম্মায় জামিন জামিন প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net