August 8, 2026, 10:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

ভেড়ামারায় পুকুরে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ 

আব্দুল আলিম ভেড়ামারা/ কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর মিম খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসা নামে এক ব্যক্তির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম খাতুন। তারপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করেন। মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net