June 18, 2026, 3:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

প্রজ্ঞাপণ জারি/কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিপুল লোকসানের কারণে দেনার দায় মাথায় নিয়ে কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। আগামী ২৫ ডিসেম্বর ২০২০-২০২১ মৌসুমের আখমাড়াই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকদিন ধরেই এ মিল বন্ধের কথা শোনা যাচ্ছিল। অবশেষে আজ বুধবার সকালে চলতি মৌসুমের আখ মাড়াই বন্ধের ঘোষণা দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানান, শুধু কুষ্টিয়ার মিলই নয় একযোগে ৬টা মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়েছে। কুষ্টিয়ার যে আখগুলো রয়েছে তা দর্শনা, মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনিকলে দেওয়া হবে।
এদিকে গত ৭ মাস ধরে বেতন পান না এখানকার শ্রমিক-কর্মচারীরা। আখ চাষিরাও পায় না তাদের দীর্ঘদিনের পাওনা টাকা। দিন দিন লোকসানের পরিমাণ বাড়তে থাকায় এসব টাকা পরিশোধ করতে পারেনি। সবমিলিয়ে গত ১৯ বছরে ৪শ’ ৬১ কোটি টাকা লোকসান গুনেছে মিলটি। মিলে উৎপাদিত ২১ কোটি টাকার চিনি আর ৫ কোটি টাকার চিটাগুড় অবিক্রিত থাকার কারনেই শিল্প প্রতিষ্ঠানটিতে এই অচলাবস্থা।
কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে জগতি নামক স্থানে ১৯৬১ সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়। ১৯৬৫-৬৬ মৌসুম থেকে এটি চিনি উৎপাদন শুরু করে। স্বাধীনতার পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ম প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। লাভজনক এই প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে লোকসানের মুখে পড়ে। এরপর প্রতি বছরই লোকসানের পরিমান বাড়তে থাকে। মিলটি বন্ধ হতে পারে এ আশঙ্কায় আন্দোলন চালিয়ে যাচ্ছিল এর শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net