March 2, 2026, 7:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

করোনা বাড়ছে কুষ্টিয়ায়, নতুন আক্রান্ত আরো ২১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায়। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত মিলেছে ২১ জন। তার আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১৩।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭ ডিসেম্বর ১৭৮ টি নমুনার (কুষ্টিয়া ১১৩, চুয়াডাঙ্গা ২১, ঝিনাইদহ ১৮ ও মেহেরপুর ২৬) পরীক্ষা হয়। কুষ্টিয়ায় পাওয়া যায় ২১ জন। এর মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৪ জন, কুমারখালী উপজেলায় ৬ জন ও ভেড়ামারা উপজেলার ১ জন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৬ জন, ঝিনাইদহ উপজেলার ১ জন ও মেহেরপুর উপজেলার ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানাঃ চৌড়হাস ৪ জন, জুগিয়া ১ জন, ফুলতলা ১ জন, সদর ২ জন, কেজিএইচ ৪ জন, আমলা পাড়া ১ জন ও চড় আমলা পাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানাঃ কয়া ১ জন, কুশলি বাসা ১ জন, এলোঙ্গি ২ জন, মির্জাপুর ১ জন ও কৃষ্ণপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ চন্ডিপুর ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৬৬৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৪৫৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net