January 17, 2026, 9:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরকীয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ক্ষোভে ফুঁসছে এলাকা সমঝোতার পর মাঠে ফিরছে বিপিএল ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনার দুই আসনে নির্বাচন কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার সহায়তা বিতরণ কেন এই সিদ্ধান্ত/ বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত এয়ারগান হাতে শিক্ষক, পাখি শিকার: নৈতিকতার প্রশ্ন, শাস্তির দাবি পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয়দের সতর্কতায় উদ্ধার হলো ৫১ মণ ভেজাল মধু, একটি অংশ আসছির কুষ্টিয়ায় চুয়াডাঙ্গায় আটক বিএনপি নেতার মৃত্যু/ ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার বেতন স্কেল নয়, মহার্ঘ ভাতাই অব্যাহত থাকছে সরকারি চাকরিজীবীদের, কমিশনের কাজ চলবে বিক্ষোভে রক্তাক্ত ইরান: নিহত ৫৩৮, গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক কিশোরকে (১২) গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া ঢমপুল মাঠের রাস্তার পাশ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ছয়ঘরিয়া-বড়সলুয়া ঢমপুল মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ। পুলিশের ধারণা, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মাঠের রাস্তার পাশেই আখক্ষেত। তার পাশেই খোলা জমিতে এক কিশোরের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় সরোজগঞ্জ ফাঁড়িপুলিশ। ১২-১৩ বছর বয়সী ওই কিশোরের গলায় কাপড় জড়ানো অবস্থায় ছিল। এছাড়া তার পরনের বস্ত্রটি খুলে পা পর্যন্ত নামানো ছিল। তার জিহব্বা কাটা ছিল। গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, অজ্ঞাত ওই কিশোরের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের পরনে গোলাপী রঙের ট্রাউজার ও গায়ে সাদা স্কুলড্রেসের মতো শার্ট ছিল।
তিনি আরও জানান, ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এটি একটি হত্যাকাণ্ড। এখন পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে। আপাতত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net